শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বৈশাখী নিউজ ডেস্ক: উন্নয়ন কাজের জন্য আগামীকাল শনিবার (৯ নভেম্বর) সিলেটের কয়েকটি স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিউবো ১১ কেভি শিববাড়ি ফিডারের আওতাধীন খোজারখলা, বঙ্গবীর রোড, বারখলা, কায়স্থরাইল, বাইপাস রোড, গালিমপুর, মোমিনখলা, শিববাড়ি, মেনিখলা, জৈনপুর, পৈত্যপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া ইত্যাদি এলাকাসমূহে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed