টাকার অভাবে শাবিতে ভর্তি হতে পারছে না ঝর্ণা
বৈশাখী নিউজ ডেস্ক: মেধাবী পিতৃহীন ঝর্ণা আক্তার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) চান্স পেয়েও পরিবারের আর্থিক দৈন্যদশার কারণে তার লেখাপড়া এখন অনিশ্চিত। সে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের আগনরায়ের গাঁও গ্রামের মৃত হারিছ মিয়ার মেয়ে।
ঝর্ণা আক্তার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করেছে। কিন্তু মাত্র ১০ হাজার টাকার অভাবে তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে পারছে না তার পরিবার।
এমতাবস্থায় বোনের ভর্তি বাবদ সমাজের ধনাঢ্যদের সহযোগিতা কামনা করেছেন ভাই ইসলাম উদ্দিন। তিনি বলেন, আমরা দুই ভাই আর ৩ বোন। আমরা দুই ভাই কাঁচা মালের ব্যবসা করি আর আমাদের ৩ বোন পড়ালেখা করছে। আমাদের অর্জিত টাকা দিয়ে সংসার চালাতেই হিমসিম খেতে হয়। এমতাবস্থায় আমার বোনের ভর্তি বাবদ টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই সকলের সহযোগিতা কামনা করছি। সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ : ০১৭৩৪-৪২৯৯৭৩।
Related News
সুনামগঞ্জে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসির ফের গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হ্যান্ডকাফ পরানো অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে গিয়ে যেনRead More
সুনামগঞ্জে স্কুলে মোবাইল নিষিদ্ধ, অমান্য করলে বহিষ্কার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীনRead More



Comments are Closed