Main Menu

শাবির ৩য় সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

Manual5 Ad Code

শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তৃতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় ৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বুধবার একাডেমিক কাউন্সিলের সভা শেষে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

শাবি উপাচার্য জানান, ২০২০ সালের ৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ উপস্থিত হওয়ার সম্মতি জ্ঞাপন করেন। এ পর্যন্ত ৪৭৯৯ জন সাবেক শিক্ষার্থী সমাবর্তনের জন্য আবেদন করেছেন। সমাবর্তনের রেজিস্ট্রেশন ৩০ অক্টোবর রাত ১২টার পরিবর্তে ৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে।

Manual1 Ad Code

স্নাতক, স্নাতক সমমান, বিএসসি নার্সিংয়ের জন্য চার হাজার টাকা, স্নাতকোত্তরের জন্য চার হাজার পাঁচশ টাকা এবং এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডির জন্য ছয় হাজার টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ও সমমানের ২০০৫-২০১৪ সালে উত্তীর্ণ, ২০০২-০৩ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থীরা, ২০০২-০৩ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থী যারা ২০০৭-২০১৫ সালের মধ্য এ ডিগ্রি অর্জন করেছেন তারা এই সমাবর্তনের অংশগ্রহণ করতে পারবেন।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code