Main Menu

ছুরত মিয়ার মৃত্যুতে যুবদলের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার ওসমানপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছুরত মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল।

মঙ্গলবার এক শোকবার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) ইকবাল বাহার চৌধুরী, সাধারণ সম্পাদক মামুন রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

যুবদল নেতা ছুরত মিয়া সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় সিলেট উইমেন্স মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Share





Related News

Comments are Closed