বিশ্বনাথে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভোক্তা অধিকার আইনে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসময় এই প্রতিষ্ঠানগুলো থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার পুরান বাজারে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আমান ভেরাইটিজ ষ্টোরকে ১০ হাজার টাকা, দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার টাকা এবং সূর্য মেডিকেল হলকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল। এসময় থানা পুলিশের কয়েকজন সদস্য ছাড়াও তার সঙ্গে ছিলেন উপজেলা স্যানেটারী কর্মকর্তা অলিক গোবিন্দ সরকার।
ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ইউএনও বর্ণালী পাল বলেন, ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed