শ্রীমঙ্গলে দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত দুই আরোহী উপজেলার বটেরতল এলাকার বিষ্ণ সরকার (২২) ও উত্তরসুর এলাকার জাবেদ মিয়া (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলে ৩ জন যাওয়ার সময় মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হলে সাইকেল আরোহীরা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। একজন আরোহী গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed