সীতাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন।
সোমবার (২৯ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় জানাতে না পারলেও তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে র্যাবের ধারণা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, একদল লোক ‘মহাসড়কে ডাকাতি’ করার জন্য ছোট কুমিরা এলাকায় অবস্থান নিয়েছে খবর পেয়ে র্যাবের একটি দল গভীর রাতে সেখানে অভিযানে যায়। র্যাব সদস্যরা পৌঁছালে সেখানে অবস্থান নিয়ে থাকা ডাকাতরা গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও তখন অত্মরক্ষার জন্য গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তিনজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, ১২ রাউণ্ড গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed