Main Menu

ওসমানীনগর থানার নতুন ওসি রাশেদ মোবারক

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মোহাম্মদ রাশেদ মোবারককে পদায়ন করা হয়েছে। সোমবার সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম লিখিত এক আদেশে তাকে ওসমানীনগরে পদায়ন করেন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আমিনুল ইসলাম পদায়নের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ-কালের মধ্যে মোহাম্মদ রাশেদ মোবারক ওসি হিসেবে ওসমানীনগর থানায় যোগদান করবেন।

প্রসঙ্গত, মোহাম্মদ রাশেদ মোবারক এর পূর্বে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। চলতি মাসের ১৪ অক্টোবর তাকে নিয়মিত বদলি হিসেবে সিলেট জেলায় পদায়ন করা হয়। ১৩ অক্টোবর ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুনকে রংপুরে বদলী করা হয়। বদলীকালিন সময় থেকে এসএম মাইন উদ্দিন (তদন্ত) ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করছেন।

Share





Related News

Comments are Closed