গোয়াইনঘাটে পিএসসি পরীক্ষার্থী নিখোঁজ
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে চারদিন ধরে এক পিএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১৩) উপজেলার নলজুড়ি গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে ও নলজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। সুমাইয়া এবারের পিএসসি পরীক্ষায় নলজুরী প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নেয়ার কথা রয়েছে।
পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে তার বাবা গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
নিখোঁজের পরিবার ও ডায়েরী সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ৯টায় সুমাইয়া পিএসসির কোচিং ক্লাসে অংশ নিতে নিজ বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরবর্তীতে পরিবারের লোকজন আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। নিখোঁজ ওই শিক্ষার্থীকে খোঁজে বের করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed