সিলেটে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকদের প্রতিবাদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৩ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ও দোয়েল চত্ত্বরে প্রাথমিক শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সিলেট দক্ষিণ সুরমার প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকাল ১১টা থেকে ১১টা ১০ মিনিট মুখে কালো কাপড় বেধে ইতিহাসের নিকৃষ্টতম এ বর্বরতার প্রতিবাদ করা হয়।
এসময় শিক্ষক নেতারা বলেন বর্বরতা যত নির্মমই হোক না কেন প্রাথমিক শিক্ষকগণের প্রাণের দাবী সহকারী শিক্ষকগণের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডের দাবী থেকে কেউ টলাতে পারবেনা।
তারা বলেন মহাসমাবেশে আসার পথে আমাদের একজন সহকর্মী নিহত হয়েছেন। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। যাবার পথে সড়ক দূর্ঘটনায় ও মহাসমাবেশে পুলিশের নির্যাতনে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed