মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকদের প্রতিবাদ
বিশ্বনাথ প্রতিনিধি : দাবি আদায়ের জন্য দেশের সব প্রাথমিক শিক্ষক গত ২৩ অক্টোবর ঢাকার মহাসমাবেশে গিয়ে পুলিশের হামলার শিকার হয়। শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে শনিবার বেলা ১১টায় সিলেটের বিশ্বনাথের সকল প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষক ১০ মিনিট ক্লাস বর্জন করে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
স্ব স্ব বিদ্যালয় অফিস রুমে ও বিদ্যালয চত্বরে শিক্ষকরা কর্মসূচি পালনকালে জানান, গত ২৩ অক্টোবর ঢাকায় শিক্ষকদের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, সেই হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে সারা দেশের মতো বিশ্বনাথের শিক্ষকরাও এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed