শাবির ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন
শাবি প্রতিনিধি: : সুষ্ঠুভাবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের ভিসি অধ্যাপক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় ‘এ’ ইউনিটের পরীক্ষা। পরীক্ষা চলে ১১টা পর্যন্ত।
ভিসি বলেন, ‘কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আমরা এরই মধ্যে একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। সামগ্রিকভাবে একটি সুষ্ঠু-সুন্দর পরিবেশ প্রতিটি হলেই দেখলাম।’
এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৩২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ বছর ‘এ’ ইউনিটে ৬১৩টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৭ হাজার ৩৯ জন।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
বেলা আড়াইটা থেকে ৪৬টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed