আরও দুইদিন বৃষ্টিপাতের সম্ভাবনা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীসহ সারাদেশে আরও দুইদিন পর্যন্ত বৃষ্টিপাত হবে। তবে রোববার থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগ বাদে বৃষ্টির প্রবণতা কমে আসবে। সেই সঙ্গে বাড়বে কিছুটা তাপমাত্রা। আজ শুক্রবার আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
অফিস আরও আরও বলছে, গত দুইদিন ধরে হালকা বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমে এসেছে। এটা শীতের পূর্বাভাস নয়। বৃষ্টি আজ শুক্রবার ও শনিবার অব্যাহত থাকবে তবে রোববার থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগ বাদে বৃষ্টির প্রবণতা কমে আসবে।
ফলে ওই সব অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে। এতে তাপমাত্রা বৃদ্ধি পাবে। গত ২৪ ঘণ্টা ঢাকায় ৮ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টাঙ্গাইলে সর্বোচ্চ ৪০ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থারত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগরের অদূরে অন্ধ্র প্রদেশে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed