দেশে ফিরেছেন মির্জা ফখরুল
বৈশাখী নিউজ ডেস্ক: ২০ দিনের ব্যক্তিগত সফর শেষে আজ দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় সঙ্গে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গেল ৩ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন মির্জা ফখরুল।
সফরকালে বিএনপি মহাসচিব সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় বড় মেয়ে মির্জা শামারুহের কাছে যান। সেখান থেকেই আজ দেশে ফিরলেন।
এর আগে সবশেষ গত ফেব্রুয়ারিতেও চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা ফখরুল।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed