Main Menu

‘ভারতে প্রতি ১৬ মিনিটে এক নারী ধর্ষণের শিকার’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে প্রতি ১৬ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হচ্ছে। আর প্রতি ৫ মিনিটে একজন গৃহবধূ নির্যাতন ও প্রতি ২ ঘণ্টায় একজন নারী ধর্ষণচেষ্টার শিকার হচ্ছেন। এছাড়া প্রতি আড়াই দিনে একজন নারী অ্যাসিড হামলার শিকার ও প্রতি ১ ঘণ্টা ৭ মিনিটে যৌতুকের জন্য একজন গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটছে।

গেল মঙ্গলবার (২২ অক্টোবর) প্রকাশিত এনসিআরবির প্রতিবেদনে এসব তথ্যই উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ১৮ থেকে ৩০ বছর বয়সী নারীরা সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হচ্ছেন। নারী-শিশু নির্যাতন সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী এলাকা উত্তরপ্রদেশে।

এছাড়াও মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে নারী ও শিশু নির্যাতনের মাত্রা দিন দিনই বাড়ছে বলে এনসিআরবির প্রতিবেদনে জানানো হয়।

ইতোমধ্যে উত্তর প্রদেশে ৫৬ হাজার, মহারাষ্ট্রে ৩১ হাজার ও পশ্চিমবঙ্গে ৩০ হাজার নারী নির্যাতনের মতো অপরাধমূলক ঘটনার প্রমাণ পাওয়া গেছে।

এনসিআরবির প্রতিবেদনে জানানো হয়, দুই বছর আগে অর্থাৎ ২০১৭ সালে গোটা ভারতে ৩২ হাজারেরও বেশি ধর্ষণের ঘটনা ঘটে। যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, নিকটাত্মীয়, বন্ধু কিংবা পরিবারের সদস্যদের দ্বারাই নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। ওই বছরের নানা তথ্য-উপাত্তকে সামনে রেখে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

Share





Related News

Comments are Closed