Main Menu

শাহজালালে বিমানের জরুরি অবতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বিমানটি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরের দিকে যাচ্ছিল। এতে আরোহী ছিলেন ৬০ জন।

বিমানবন্দরের সিনিয়র স্টেশন এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ ৮ উড়োজাহাজটি আজ সকাল ১০টা ২১ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। যাওয়ার পথে উড়োজাহাজটির হাইড্রোলিকে সমস্যা দেখা দেয়। এ কারণে বিমানটি আবারও ঢাকার দিকে ফিরে আসে।

বেলা ১১টা ১১ মিনিটে বিমানটি নিরাপদেই শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সব আরোহী নিরাপদে বেরিয়ে এসেছেন। তারা সবাই সুস্থ আছেন। তবে এই ফ্লাইটের যাত্রীরা কখন বা কীভাবে সৈয়দপুরে যাবেন, এ ব্যাপারে কিছু জানা যায়নি।

Share





Related News

Comments are Closed