Main Menu

আজ থেকে ল্যান্ডফোনের সংযোগ ফি মওকুফ

বৈশাখী নিউজ ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে ল্যান্ড ফোনের সংযোগ ফি মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বলবত থাকবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী আরও বলেন, ২০২১-২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করা হবে। একই সময়ের মধ্যে বাংলাদেশে মোবাইল নেটওয়ার্ক ফাইভজি চালু করা হবে। এছাড়া অতি দ্রুত দোয়েলের আধুনিক প্রযুক্তি নির্ভর ল্যাপটপ বাজারে আসবে। যা শিক্ষার্থীরা ১০ থেকে ১২ হাজার টাকায় কিনতে পারবে।

Share





Related News

Comments are Closed