সিলেটে চলন্ত বাসে অগ্নিকান্ড, আহত ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আলমপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে জহুরা বেগম নামের এক নারী আহত হয়েছেন। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার শাহ মিয়ার স্ত্রী। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বিয়ানীবাজার থেকে ৪০জন যাত্রী নিয়ে সিলেট আসার পথে দক্ষিন সুরমার আলমপুর এলাকায় নাজা পরিবহনের একটি বাসে (সিলেট জ ১১-০৫৮০) ব্যাটারি শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে দক্ষিণ সুরমা থানার এএসআই আব্দুল জলিল বাসটি আলমপুর ফাঁড়িতে নিয়ে আসেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed