হাই কোর্টের নতুন ৯ বিচারপতির শপথ
বৈশাখী নিউজ ডেস্ক: হাই কোর্ট বিভাগে নবনিযুক্ত ৯ বিচারপতি শপথ নিয়েছেন।
সোমবার (২১ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
শপথ নেওয়া বিচারপতিরা হলেন—বিচারপতি কাজী এবাদত হোসেন, বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজল, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, বিচারপতি জাকির হোসেন, বিচারপতি সাহেদ নুর উদ্দিন, বিচারপতি আখতারুজ্জামান, বিচারপতি একেএম জহিরুল হক ও বিচারপতি মাহবুবুল ইসলাম।
সকাল সাড়ে ১০টার দিকে শপথগ্রহণ শুরু হয়। শেষ হয় বেলা ১১টার দিকে। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা।
এরআগে রোববার হাই কোর্ট বিভাগে ৯ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরে হাই কোর্ট বিভাগে বিচারপতি নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed