ব্যাগে মিলল খণ্ডিত মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজের কাছে ব্যাগ থেকে মাথা ও হাত-পা বিহীন একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে আটটায় পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ব্যাগটি খুলে এক পুরুষের দেহের মাথা ও হাত-পা ছাড়া কিছু অংশ উদ্ধার করে।
মাথা ও হাত-পা কেটে অন্যত্র ফেলে রাখা হতে পারে বলে ধারণা পুলিশের। লাগেজের ভেতরে পলিথিনে পেঁচিয়ে প্লাস্টিকের বস্তায় ভরে দেহাংশটি রাখা হয়েছিল।
পুলিশ জানায়, গত রোববার সকাল ১১টা থেকে পাটগুদাম ব্রিজের কাছে একটি লাল রংয়ের ব্যাগ পড়ে থাকে। সন্ধ্যায় ট্রাফিক পুলিশের এক সদস্য এটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাটি ঘিরে রাখে। রাতেই পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, র্যাব ১৪ এর অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, এটি একটি ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড। দেহাংশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় ও দেহের অন্য অংশগুলো উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed