Main Menu

নেত্রকোনায় পিকআপ চাপায় শিশু নিহত

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা ইউনিয়নের চল্লিশা বাজারের সন্নিকটে গ্রামীন ব্যাংকের সামনের মোড়ে রবিবার বিকাল পাঁচটার দিকে পিক-আপ ভ্যানের চাপায় বিল্লাল হোসেন (৮) নামক এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের পাঁচাশী পাড়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে নুরুলিয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজখানার ছাত্র বিল্লাল হোসেন বিকালা ৫টার দিকে মাদ্রাসা থেকে নিজ বাড়ি যাওয়ার পথে গ্রামীণ ব্যাংকের সামনে পৌঁছলে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। ক্ষুব্ধ জনতা ধাওয়া দিয়ে পিক-আপ ভ্যানটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

নেত্রকোনা মডেল থানার এস আই নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed