Main Menu

কোম্পানীগঞ্জে মহিষের আঘাতে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ভারত থেকে আসা পাগলা মহিষের হামলায় আহত জামাল উদ্দিন মোল্লার (৩৫) মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা মো. দিলু মিয়ার ছেলে।

উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভোলাগঞ্জ, পাড়ুয়া, কাঁঠালবাড়ি, লম্বাকান্দি গ্রামে তাণ্ডব চালায় একটি ভারতীয় পাগলা মহিষ। এতে জামাল উদ্দিন মোল্লা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ অন্তত ১৫/২০ জন আহত হয়েছেন। জামাল উদ্দিন মোল্লাকে গুরুতর আহত অবস্থায় সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ (শনিবার) বিকেলে তার মৃত্যু হয়।

রোববার (২০ অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় কাঁঠালবাড়ী চৌমুহনী বাজার আলিম মাদ্রাসা মাঠে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed