কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে এক নারী ও শিশু নিহত হয়েছে। নিহতরা হচ্ছে সোনালী পাল (৮) ও শামীমা আক্তার নাসরিন (৪০)। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬ টায় কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক সড়কের উত্তর কুলাউড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন, সিএনজি চালিত অটোরিকশা চালক জুড়ী উপজেলার খালেরমুখ গ্রামের বাসিন্দা দুলাল মিয়ার ছেলে শাকিল মিয়া (২৫), কমলগঞ্জের হরিপুর গ্রামের নিরঞ্জন পালের ছেলে নিতাই পাল (৪০) ও তাঁর স্ত্রী ঝুমা পাল (৩৫) জুড়ীর পশ্চিম বাছিরপুর গ্রামের হবিব মিয়ার ছেলে আলী হোসেন (২০) এবং কুলাউড়া পৌর শহরের জয়পাশা গ্রামের রেণু মালাকার (৪০)।
নিহত সোনালী এ দুর্ঘটনায় আহত নিতাই পালের মেয়ে এবং সে কমলগঞ্জের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ও নিহত শামীমা কুলাউড়া পৌরশহরের দক্ষিণবাজার এলাকার খয়রুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৭ অক্টোবর সন্ধ্যায় সিএনজি চালিত অটোরিকশা যোগে দুর্ঘটনা কবলিত যাত্রীরা জুড়ী থেকে কুলাউড়া ফিরছিলেন। পথিমধ্যে উত্তর কুলাউড়া এলাকায় সড়কের বাঁকে এসে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের (মৌলভীবাজার ড-১১-০৪৪৮) সাথে সিএনজি অটোরিকশার (মৌলভীবাজার-থ-১২-১০৮৯) মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় যাত্রী বোঝাই অটোরিকশাটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোনালী পালকে মৃত ঘোষণা করেন। সিলেট হাসপাতালে নেওয়ার পথে শামীমা আক্তার নাসরিন মারা যান। পরে তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শামীমাকে মৃত ঘোষণা করা হয়।
সোনালীর বাবা মাসহ বাকি ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত সোনালীর চাচাতো ভাই অনুপ পাল বলেন, বৃহস্পতিবার বিকেলে জুড়ীর বাছিরপুর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে সন্তানসহ নিজ বাড়ি কমলগঞ্জের হরিপুরে ফেরার উদ্দেশে রওয়ানা দেন নিতাই পাল। মর্মান্তিক দুর্ঘটনায় আমার চাচাতো বোনের মৃত্যুতে আমরা বাকরুদ্ধ।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা ও ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকের চালককে আটক করা যায়নি বলেও জানান তিনি।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed