Main Menu

আরেফিন টিলায় ৭৫ লক্ষ টাকার সরঞ্জাম জব্দ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে সিলেটের কোম্পানীগঞ্জের শাহ-আরফিন টিলায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৭৫ লক্ষ টাকার সরঞ্জামাদি জব্দ ও ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সিলেট জেলা প্রশাসন পরিচালিত অভিযানে এসব যন্ত্রপাতি জব্দ ও ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২২টি শ্যালো মেশিন, ৩টি বোমা মেশিন, ২০টি লরি ট্রাক, ১২ ড্রাম তেল ও ৪ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

এছাড়া ১টি ট্রাক্টর ও ২টি বোমা মেশিন জব্দ করা হয় এবং নিয়মিত মামলা দায়ের করার জন্য থানায় প্রেরণ করা হয়। ধ্বংস ও জব্দকৃত এসব অবৈধ সরঞ্জামের মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ ও বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

অবৈধ পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান- নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ আমিনুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed