Main Menu

সিলেটের যেসব এলাকায় শুক্রবার বিদ্যুৎ থাকবে না

বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটের কয়েকটি স্থানে শুক্রবার (১৮ অক্টোবর) নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এমসি কলেজ ও উপশহর কেন্দ্রের আওতাধীন টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, আরামবাগ, দুর্গাবাড়ী, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, দুগ্ধ খামার, গোপালটিলা, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, শিবগঞ্জ, শাহী ঈদগাহ, এমসি কলেজ, টিলাগড় পয়েন্ট, নয়াসড়ক, রাজবাড়ী, জেলরোড, উপশহর, স্প্রিং টাওয়ার, যতরপুর, রায়নগর, সোনারপাড়া, ধোপাদিঘিরপাড়, মজুমদারপাড়া, সেনপাড়া, সবুজবাগ, লামাপাড়া, লাকরিপাড়া, খাদিম সিরামিকস, ভাটাটিকর, হাতিমবাগ, রাজপাড়া ইত্যাদি এলাকায় শুক্রবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

Share





Related News

Comments are Closed