কুলাউড়ায় পানপুঞ্জি থেকে যুবকের লাশ উদ্ধার
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের ৪দিন পর কর্মধার পুঁটিছড়া পানপুঞ্জি থেকে ইছমত আলী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ইছমত উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক ইউপি সদস্য মৃত ইছহাক আলীর ছেলে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অভিযানে রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএ আতিক জানান, ইছমত পুঁটিছড়া পানপুঞ্জির পার্শ্ববর্তী বিরোধপূর্ণ লম্বাছড়া পানপুঞ্জির পাহারার দায়িত্বে ছিলেন। গত শুক্রবার ১১ অক্টোবর থেকে ইছমতের কোন খোঁজ পাওয়া যায়নি। গত ১৪ অক্টোবর সোমবার তাঁর পরিবার থানায় নিখোঁজ হওয়ায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার বিভিন্ন তথ্যের সূত্রে রাত ৮টার দিকে স্থানীয় পুঁটিছড়া পানপুঞ্জিতে পুলিশ তল্লাশী অভিযান চালিয়ে তাঁর লাশ উদ্ধার করেছে।
তিনি আরো বলেন এ ঘটনায়, বেশ কয়েকজন খাসিয়াকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই খাসিয়ারা ইছমতকে শুক্রবার হত্যার পর মাটিতে পুঁতে রাখার কথা স্বীকার করেছে।
থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে অভিযানে রয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed