ডোমারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন” সকলের হাত, পরিচ্ছন্ন থাক” এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জানো প্রকল্পের সহযোগীতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡র হতে ব্যানার ফেস্টুনসহ একটি বনার্ঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত চত্ত¡রে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন, পরিসংখ্যান অফিসার আব্দুল বারী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, জানো প্রকল্পের উপজেলা এফএফ আবু আনিছ, আমানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
শেষে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের খাওয়ার আগে হাত ধোয়ার কোলা কৌশল শিখিয়ে দেওয়া হয়।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed