Main Menu

নেত্রকোনায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: “সকলের জন্যে উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন” “সকলের হাত, পরিচ্ছন্ন থাক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস- ২০১৯ পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও ব্রাক এর সহযোগীতায় এক বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে এক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নেত্রকোনা জেলা পাবলিক হল মিলনায়তনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো: তাজুল ইসলাম খান ও সিভিল সার্জন নেত্রকোনা প্রমুখ।

সভাপতিত্ব করেন মো: মেহরাজ হোসেন, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তর, নেত্রকোনা।

উক্ত আলোচনা সভায় পরিস্কার পরিচ্ছন্নতা ও হাত ধোয়ার উপর বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম সহ অন্যরা।

Share





Related News

Comments are Closed