আবরার হত্যার বিচার দাবীতে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও খালেদা জিয়ার মুক্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ সন্ত্রাসবাদের প্রতিবাদে সিলেটের সচেতন যুব সমাজের আয়োজনে নগরীর সুবিদবাজারে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
১৫ অক্টোবর সোমবার দুপুর ২টায় এ মানবন্ধন অনুষ্টিত হয়।
সিলেটের সচেতন যুব সমাজ এর কামরান হোসেন হেলালের সভাপতিত্বে ও মিজানুর রহমান পাভেলের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য এটি এম বেলায়েত হোসেন মোহন, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য হাসান মঈন উদ্দিন আহমদ মঈনুল। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল হাসান, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মতছির আহমদ, নির্ঝর রায়, সাইদুল ইসলাম, বদরুল ইসলাম নজরুল, দুলাল রেজা, ফয়ছল আমিন, রেজাউল আলম রেজা, মিনফাকুল আলম, জুবেল প্রমুখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed