নারী সাংবাদিক মনোয়ারা মনু আর নেই
মিডিয়া ডেস্ক: পাক্ষিক ‘অনন্যা’র সাবেক নির্বাহী সম্পাদক ও নারী সাংবাদিক নেতা দিল মনোয়ারা মনু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রবিবার (১৩ অক্টোবর) রাতে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
সোমবার বাদ জোহর লালমাটিয়ার বিবি মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে তার সংগঠন কচিকাঁচার মেলা প্রাঙ্গনে নেয়া হবে। সেখানে সহকর্মীদের শেষ শ্রদ্ধা জানানো শেষে বিকেলে জুরাইনে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
১৯৫০ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন মনু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর শেষ করে ১৯৭৪ সালে মোহাম্মদ নাসিরউদ্দিন প্রতিষ্ঠিত ও কবি সুফিয়া কামাল ও নূরজাহান বেগম সম্পাদিত ‘সাপ্তাহিক বেগম’ পত্রিকার মধ্য দিয়ে সাংবাদিকতায় ক্যারিয়ার শুরু করেন মনোয়ারা মনু। দীর্ঘ ২৫ বছর তিনি পাক্ষিক ‘অনন্যা’র সাবেক নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এদিকে প্রবীণ এই নারী সাংবাদিকের মৃত্যুতে এক শোকবার্তায় মরহুমের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed