র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের আগ্রাবাদে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ ও কিশোর গ্যাং নেতা খোরশেদ আলম নিহত হয়েছেন। তার নামে নগরের বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
রোববার (১৩ অক্টোবর) রাতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। র্যাব-৭ এর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদে র্যাবের টহল দলের সঙ্গে খোরশেদ আলম বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে খোরশেদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed