টাঙ্গাইলে মা-মেয়েকে গলা কেটে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক : টাঙ্গাইল সদর উপজেলায় বাড়িতে ঢুকে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও তার চার বছরের মেয়েকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১২ অক্টোবর) গভীর রাতে টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতরা হলেন– ভাল্লুককান্দী এলাকার আল-আমিনের স্ত্রী লাকী বেগম (২২) ও চার বছরের মেয়ে আলিফা।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, রাতে কে বা কারা বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed