লুটপাটকারীদের হাসপাতালে ভিআইপি কেবিনে রাখা হচ্ছে: বুলু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে লুটপাট চলছে, যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে হাসপাতালে ভিআইপি কেবিনে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে নগরীর রেজিষ্টারী মাঠে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা ও ভারতের সাথে বাংলাদেশের অসম চুক্তির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি সাড়ে ৫ শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন, ৭৮ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হাজার হাজার নেতাকর্মী তাদের নির্যাতনে আজ পঙ্গুত্ব বরন করেছেন।
তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। বেগম খালেদা জিয়াকে ফিরিয়ে এনে তার নেতৃত্বের মাধ্যমে দেশের শান্তি ফিরিয়ে আনতে হবে।
বরকত উল্লাহ বুলু আরো বলেন, দেশের উত্তরবঙ্গ ছারখার হয়ে যাচ্ছে। পানি নেই। অথচ তিস্তার পানি পাওয়ার পরিবর্তে ফেনী নদীর পানি দিয়ে আসলেন প্রধানমন্ত্রী। সরকার বলছে, এটা নাকি মানবিক কারন।
তিনি বলেন, ভারতের সাথে যদি বন্ধুত্ব সম্পর্ক হয়ে থাকে তাহলে তিন জন র্যাবকে কিভাবে ধরে নিয়ে নির্যাতন করলো। বেগম জিয়ার বিরুদ্ধে যে বিচারক রায় দিয়েছেন ওনার বাড়ি রংপুরে। তাকেও দীর্ঘদিন কারাভোগ করতে হবে বলে তিনি হুঁশিয়ারি করেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা বুলু আরো বলেন, আওয়ামীলীগের দ্বিতীয় জন্মদাতা হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ হাসিনাকে জিয়া ভারত থেকে দেশে ফেরত আসার সুযোগ করে দিয়েছিলেন।
সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, মহানগর বিএনপির সহসভাপতি আবদুল কাইয়ুম জালালি পংকি, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মুকুল মুরশেদ, মাহবুব চৌধুরী, লল্লিক আহমদ চৌধুরী, রুকসানা বেগম শাহনাজ, ইকবাল বাহার চৌধুরী, লোকমান আহমদ, নিগার সুলতানা ডেইজি, ডা. শাকিল প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed