সিলেটে চা শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার এক হাজার ৮৮৮ জন চা শ্রমিকদের মধ্যে সমাজসেবা অধিদফতরের অনুদানের চেক বিতরণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার বিকাল ৩টায় সদর উপজেলা মিলনায়তনে এই অনুদানের চেক তুলে দেন তিনি।
প্রত্যেক শ্রমিককে ৫ হাজার টাকা করে সর্বমোট ৯৪ লাখ ৪৪ হাজার টাকা চেক বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার ৭টি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থাসহ কয়েকটি সংস্থার মধ্যেও অনুদানের চেক বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে ড. মোমেন বলেন, ‘সরকার চা শ্রমিকদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ।’
সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসলাম উদ্দিন, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাশ রঞ্জন দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান, উপজেলা সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, চা শ্রমিক নেতা রাজু গোয়ালা প্রমুখ।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed