Main Menu

বরিশাল মেডিকেলে ডেঙ্গু রোগীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এক রোগী।

শনিবার সকালে তিনি মারা যান।

মৃত আব্দুল খালেক (৬৫) ভোলা সদর উপজেলার চরগাজি গ্রামের নেজাবুল হকের ছেলে।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন সাংবাদিকদের জানান, ডেঙ্গু আক্রান্ত খালেককে শুক্রবার দুপুরে ভর্তি করা হয়েছিল। ভর্তির সময় তিনি অজ্ঞান ছিলেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।

চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়েও তাকে বাঁচাতে পারেনি, বলেন ডা. বাকির।

গত এক সপ্তাহে ডেঙ্গুতে যে আটজন রোগী মারা গেছেন, তার সবই খুলনা-বরিশাল অঞ্চলের।

এবছর ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়।

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আড়াইশর বেশি মানুষের মৃত্যু হয়েছে এ বছর।

Share





Related News

Comments are Closed