যুবলীগের দপ্তর সম্পাদক আনিস বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক : সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক আনিসুর রহমান আনিসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার যুবলীগের কার্যালয়ে সংগঠনটির প্রেসিডিয়াম সদস্যদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান সংগঠনের প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান দিপু।
তিনি বলেন, আনিসুরের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অনেক অভিযোগ এসেছে। এই অভিযোগের কারণে আমাদের আজকের প্রেসিডিয়াম বৈঠকে তাকে বহিষ্কারের বিষয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন না। এতে সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
-তথ্যসূত্র: জাগোনিউজ
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed