Main Menu

ডিএনসিসি কাউন্সিলর মিজান ‍শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে তাকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

কাউন্সিলর মিজানকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে র‌্যাব মিডিয়া শাখার সিনিয়র সহকারি পরিচালক মিজানুর রহমান বলেন, পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার সময় মিজানকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকায় আনা হচ্ছে।

এর আগে দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান ‘শুদ্ধি অভিযানের’ মধ্যে হঠাৎ করেই লাপাত্তা হন ক্ষমতাসীন দলের নেতা মিজান। গত ৮ অক্টোবর মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে মিজানের ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed