Main Menu

এমিরেটস্ ক্যাটারিং-এ সৌর বিদ্যুৎ ব্যবহার শুরু

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : বিশ্বের সর্ববৃহৎ ক্যাটারিং স্থাপনা- এমিরেটস্ ফ্লাইট ক্যাটারিং তাদের বিভিন্ন কার্যক্রমে সৌর শক্তি ব্যবহার শুরু করেছে। এর ফলে বছরে ৩০ লক্ষ কেজি গ্রীন হাউস গ্র্যাসের নি:সরণ হ্রাস পাবে।

Manual2 Ad Code

স্থাপনাটির রুফটপ প্রকল্পে ৮ হাজার ১১২টি সৌর প্যানেল স্থাপিত হয়েছে। প্রকল্পটি থেকে প্রতি বছর ৪ হাজার ১৯৫ মেগাওয়াট-ঘন্টা বিদ্যুৎ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে, যার ফলশ্রুতিতে লন্ড্রি, খাদ্যপ্রস্তুত স্থাপনা এবং কর্মচারীদের আবাসিক এলাকায় প্রথাগত বিদ্যুতের ব্যবহার ১৫% কমে আসবে।

পরিবেশ বান্ধব কর্মসূচীর আওতায় এমিরেটস্ ফ্লাইট ক্যাটারিং শীঘ্রই বিশ্বের বৃহত্তম ভার্টিকাল খামারের কাজ শুরু করবে। এটি থেকে প্রতি বছর আগাছানাশক ও কীটনাশকবিহীন ২,৭০০ কিলোগ্রাম মানসম্পন্ন সবুজ সবজি উৎপাদিত হবে। ২০২০ সাল নাগাদ এমিরেটস্ ফ্লাইট ক্যাটারিং এই সবজি ব্যবহার করতে পারবে।

Manual5 Ad Code

প্রতিমাসে এমিরেটস্ ফ্লাইট ক্যাটারিং ১৩০,০০০ কেজি কার্ডবোর্ড, ৪,০০০ কেজি কাগজ, ১৪০,০০০ কেজি এলুমিনিয়াম ক্যান ও ফয়েল, ১২০,০০০ কেজি কাঁচের বোতল এবং ১০,০০০ কেজি প্লাস্টিক বোতল পুন:প্রক্রিয়াজাত করে থাকে।

Manual5 Ad Code

এমিরেটস্ গ্রুপের এ প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে ২২৫,০০০ মিল প্রস্তুত এবং ২১০ টন লন্ড্রী ব্যবস্থাপনা করে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code