Main Menu

সিলেটে ড্রীম ট্যুরের যাত্রা শুরু

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ব্যতিক্রমী আয়োজন নিয়ে সিলেটে যাত্রা শুরু করেছে ড্রীম ট্যুর। একঝাঁক তরুণের উদ্যোগে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভ্রমণপিপাসুদের জন্য এই আয়োজন করেছেন উদ্যোক্তারা। শত ব্যস্ততার মাঝেও একটু প্রশান্তির জন্য সিলেটের মনোরম পরিবেশকে বেছে নেন দেশ-বিদেশের পর্যটকরা। সিলেটের দৃষ্টিনন্দন জায়গা দেখার সুযোগ করে দেওয়ার জন্য যাত্রা করে ড্রীম ট্যুর। অত্যন্ত স্বল্প খরচের মাধ্যমে সিলেটের দৃষ্টিনন্দন জায়গাগুলো দেখার সুযোগের পাশাপাশি রয়েছে খাবার-দাবারের সুব্যবস্থা।

Manual3 Ad Code

ড্রীম ট্যুরের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রহমান বলেন, যে কোন মানুষের জীবনে সাফল্য পেতে হলে তাকে জিরো থেকে শুরু করতে হবে। জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলো মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে, তবেই সাফল্য সম্ভব। আমাদের এ ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে যদি একজন মানুষের মনেও একটু প্রশান্তির ছোয়া দিতে পারি, তাহলে আমরা এটাকে স্বার্থক হিসেবে মনে করবো।

Manual4 Ad Code

শুক্রবার (৪ অক্টোবর) ছিল এ ড্রীম ট্যুরের যাত্রার প্রথম দিন। এ দিন সকাল ১১টায় হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপারান (রহ.) এর মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে শুরু হয় এর যাত্রা। প্রথম দিনেই সাফল্য দেখছেন ড্রীম ট্যুরের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রহমান। তিনি ড্রীম ট্যুরের উত্তরোত্তর সমৃদ্ধির ও সফলতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

প্রথম দিনের যাত্রাকালে উপস্থিত ছিলেন, পর্যটক হালিমা বেগম, এমদাদুল হক পাবেল, ছাইদুর রহমান, আহমেদ ফাহিম, কামরান আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code