কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ড্রাম ট্রাকের সঙ্গে তিনটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিন জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সকলেই তিনটি বাসের যাত্রী বলে জানা গেছে।
নিহতরা হলেন- কুমিল্লা নগরীর বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদুর রহমান (৪৮)। তিনি সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। নিহত বাকি দু’জনের মধ্যে এক জন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারইয়াডালা গ্রামের মৃত ছলিম উল্লাহর ছেলে রহিম উদ্দিন মানিক (৪২)। আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।
সদর দক্ষিণ মডেল থানা পুলিশের এসআই খাদেমুল বাহার জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের দয়াপুর এলাকা দিয়ে ঢাকা অভিমুখে হানিফ, শাপলা ও শান্তি পরিবহনের তিনটি বাস যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী একটি ড্রাম ট্রাক ওই স্থানে প্রথমে হানিফ পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লাগে। পরে ওই বাসের পেছনে থাকা অপর দু’টি বাসেও একে একে ধাক্কা লেগে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে সদর দক্ষিণ থানা, ময়নামতি হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় ঘটনাস্থল থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং তিনজনের মরদেহ কুমেকের মর্গে রাখা হয়েছে।
Related News
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুRead More
রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জনRead More



Comments are Closed