নাইজেরিয়ায় ৫০০ কিশোর উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কাদুনা থেকে প্রায় পাঁচশ নির্যাতিত পুরুষ ও কিশোরকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। উদ্ধার হওয়া অনেক পুরুষ ও কিশোরদের মধ্যে অনেককে শিকল বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অভিযানে সন্দেহভাজন আট ব্যক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
কাদুনা রাজ্যের পুলিশ প্রধান আলি জাঙ্গা জানান, গোপন খবরের ভিত্তিতে তারা একটি বাড়িতে অভিযান চালায়। উদ্ধার হওয়া সবাই নাইজেরিয়ার নাগরিক না। তাদেরকে শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন, অভুক্ত রাখা হয়েছে এবং কয়েক বছর ধরে বন্দি করে রাখা হয়েছিল।
পুলিশকে কয়েকজন উদ্ধার হওয়া কিশোর জানায়, কোরআন শিক্ষার প্রতিষ্ঠান মনে করে পরিবার তাদেরকে ওই বাড়িতে পাঠায়। তবে পুলিশ জানায়, ওই ভবনটি কখনও স্কুল ছিল এমন কোনও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
পুলিশ প্রধান জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই আহত ও অভুক্ত ছিল। মুক্ত হওয়ার পর তারা অনেক বেশি আনন্দিত। বন্দিদের পরিবারের খোঁজ পাওয়ার আগে কাদুনার একটি স্টেডিয়ামে রাখা হবে।
নাইজেরীয় কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান ও মানসিক অবস্থা পরীক্ষা করে দেখা হবে।
Related News
সৌদির ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা!
আন্তর্জাতিক ডেস্ক: পর্যটন ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত করেছে সৌদি আরব। নতুন ব্যবস্থার আওতায় এখনRead More
এবার আরও ভয়ংকর সক্ষমতার মিসাইল তৈরির পথে ইরান!
আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের তৈরি ব্যালিস্টিক মিসাইলের সীমা বা রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলেRead More



Comments are Closed