সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়ে শাহানুর মিয়া (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সিলেটে এই প্রথম এ ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হলো।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাতে মারা যায় শাহানুর। সে সুনামগঞ্জের দিরাই পৌর সদরের সুজানগর গ্রামের মুতালিব মিয়ার ছেলে ও পৌর সদরের হাজী মাহমদ মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র।
শাহানুরের পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ঢাকায় বোনের বাসায় বেড়াতে যায় শাহানুর। সেখানেই সে ডেঙ্গু আক্রান্ত হয়। ঢাকায় চিকিৎসা নেওয়ার পর সে বাড়িতে ফিরে আসে। হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক ফেরদৌস হাসান বলেন, শুক্রবার ডেঙ্গু আক্রান্ত এক রোগীকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। তার শারিরীক অবস্থা খুবই নাজুক অবস্থায় ছিলো। এছাড়া আর্থিক অবস্থাও ভালো ছিলো না। এজন্য আমরা তাকে ডিসকাউন্টও দেই। তবে রাতেই রোগীর পরিবার তাকে হাসপাতাল থেকে নিয়ে যায়।
তিনি বলেন, আজ (শনিবার) দুপুরে আমি স্বাস্থ্য অধিপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে তার মৃত্যুর খবর জানতে পারি।
সিলেটের সিভিল সার্জন হিমাংশু লাল রায় বলেন, একজন ডেঙ্গু রোগীকে শুক্রবার সিলেট উইমেন্স মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed