Main Menu

সুনামগঞ্জে বিদেশি মাদকের চালান জব্দ

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরসহ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিপুৃল পরিমাণ বিদেশি মাদকের চালানসহ চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

প্রায় ৮ লাখ টাকার ভারতীয় মাদকসহ জব্দকৃত মালামাল বৃহস্পতিবার সুনামগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও কাষ্টমসে জমা দেয়া হয়।

Manual6 Ad Code

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র সুনামগঞ্জ হেডকোয়ার্টার্সের মিডয়া সেল জানায়, জেলার তাহিরপুরের চাঁনপুর বিওপির বিজিবি টহলদল বুধবার রাতে হাজং পল্লী সীমান্তগ্রাম রাজাই হতে ১৮৬ বোতল মদ, ৪৬ বোতল বিয়ার, ৪ কেজি গাঁজা ও ৪২ হাজার শলাকা ভারতীয় শেখ নাসির বিড়ি জব্দ করেছে।

Manual2 Ad Code

একই রাতে তাহিরপুরের লাউড়েরগড় বিওপির বিজিবি টহল দল সীমান্তনদী জাদুকাঁটা হতে ৭৬.২৪ ঘনফুট ভারতীয় গোলকাঠ জব্দ করে।

Manual7 Ad Code

পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির বিজিবি টহল দল ধনপুর গুচ্ছগ্রাম হতে ভারতে পাচারের জন্য মজুদকরে রাখা ৮০ কেজি মটর বুট জব্দ করে।

Manual7 Ad Code

জেলার দোয়ারাবাজারের বাঁশতলা বিওপির বিজিবি টহলদল টহল দল বাংলাবাজারের সীমান্তগ্রাম জুমগাঁও হতে ৩টি ভারতীয় গরু জব্দ করে।

একই উপজেলার মাঠগাঁও বিওপির বিজিবি টহল দল বুধবার রাতে লক্ষীপুরে চৌকিরঘাট এলাকা হতে নৌ পথে নিয়ে আসা ৮০০ পিস ভারতীয় মুলিবাঁশ জব্দ করে।

বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, জব্দকৃত বিদেশি মদ-বিয়ার গাজাসহ ভারতীয় চোরাই মালামালের মুল্য প্রায় সোয়া ৮ লাখ টাকা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code