Main Menu

তাহিরপুরে যুবলীগ সভাপতিসহ আটক ২

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি: বালু পাথর পরিবাহি ইঞ্জিন চালিত নৌকা থেকে চাঁদা আদায়কালে সুনামগঞ্জের তাহিরপুরে যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন ও তার অপর এক সহযোগীকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।

জিয়া তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের আবদুল করিমের ছেলে।

Manual2 Ad Code

আটক অপর সহযোগীর নাম আবু বক্কর। সে একই উপজেলার একই ইউনিয়নের আনোয়ারপুর লোহাচুড়া গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার সন্ধায় তাদেরকে তাহিরপুরের রক্তিনদী হতে চাঁদা আদায়কালে আটক করা হয়।

Manual6 Ad Code

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারি এসআই আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ডিবির ইন্সপেক্টর (ওসি) মো. আতিকুর রহমানের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম বৃহস্পতিবার দিনভর নজরধারীরপর তাহিরপুরের বালিজুড়ী ইউনিয়নের পাথারি গ্রাম সংলগ্ন রক্তি নদীতে বালু পাথরবাহি নৌকা আটকিয়ে চাঁদা আদায়কালে জিয়া উদ্দিন ও তার সহযোগী আবু বক্করকে আটক করেন।

Manual7 Ad Code

এ সময় যুবলীগ সভাপতি জিয়া উদ্দিনের চাঁদা আদায়ের আরো কয়েক সহযোগি কৌশলে পালিয়ে যায়।

তাহিরপুরের সীমান্তনদী জাদুকাঁটা ও ফাজিলপুর বালু পাথর মহাল কেন্দ্রীক সারাদেশে বালু পাথর সরবরাহে ও পরিবহনে রক্তি নদীর নৌ পথে যাতায়াতকালে বালু পাথর, বিভিন্ন মালামাল পরিবাহি বলগেট নৌকা, ইঞ্জিন চালিত নৌকা ও ছোট ছোট নৌকা থেকে জিয়া উদ্দিন বালিজুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যোন দক্ষিণকুল গ্রামের বাবুল মিয়ার নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ তৈরী করে বিভিন্ন নামে গত কয়েকবছর ধরে প্রতিনিয়ত লাখ লাখ টাকা চাঁদাবাজি করে আসছিল।

এদের চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে নৌ পরিবহন মালিক শ্রমিক ও ব্যবসায়িরা বছরের পর বছর ধরে প্রশাসনের নিকট নানা অভিযোগ করে আসছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code