সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সিলেট আসছেন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ ন ম শফিকুল হক স্মরণে আয়োজিত শোকসভায় যোগ দিতে আজ বৃহস্পতিবার সিলেট আসছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত কেন্দ্রীয় নেতা।
বিকাল ৩টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে এ শোকসভার আয়োজন করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওবায়দুল কাদের। সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রফিকুর রহমান।
এতে আওয়ামী লীগের সকল নেতাকর্মী, উপজেলা, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য জানানো হয়েছে।
Related News
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনRead More



Comments are Closed