আরব আমিরাতে মারা গেলেন সিলেটের শাহান
বালাগঞ্জ প্রতিনিধি : আরব আমিরাতের আজমান শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেছেন বালাগঞ্জের ৩ সন্তানের জনক আব্দুল জব্বার শাহান (৩০)। শাহান উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের মৃত রাশিদ উল্লাহর পুত্র। স্থানীয় সময় গত সোমবার ভোর ৪টায় ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার পরিবারে স্ত্রী, ৩ পুত্র, মা এবং ৪ ভাই ও ২ বোন রয়েছেন।
শাহানের মৃতদেহ দেশে আনার ব্যাপারে চেষ্টা চলছে বলে শাহানের চাচা মাসুক মিয়া এবং ছোট ভাই রায়হান আহমদ জানিয়েছেন।
এদিকে শাহানের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসী এ মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুল জব্বার শাহান মাত্র আড়াই মাস আগে আরব আমিরাত গমন করেন। সেখানে তিনি আরও দুই প্রবাসীসহ একই বাসায় থাকতেন। ঘটনার দিন ভোরে বাসার অন্য দু’জন তাদের কর্মস্থলে চলে যান। পরবর্তীতে শাহান নির্ধারিত সময়ে কর্মস্থলে না যাওয়ায় সকালে একজন ফিরে এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। স্থানীয় হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এদিকে শাহানের মৃতদেহ দেশে আনার ব্যাপারে চেষ্টা চলছে বলে শাহানে চাচা মাসুক মিয়া এবং ছোট ভাই রায়হান আহমদ জানিয়েছেন।
Related News
বৃদ্ধাশ্রম খুলে ৬ কোটি ৪ লাখ ডলার জালিয়াতি, বাংলাদেশি নারীর কারাদণ্ড
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নিউইয়র্কের ব্রুকলিনে স্বাস্থ্যসেবা খাতে ৬ কোটি ৪ লাখ (প্রায়Read More
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন আরেক বাংলাদেশিRead More



Comments are Closed