হেলমেট না পরায় ঘণ্টায় ৪ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: হেলমেট না পরে বাইক চালানোর কারণে ভারতে দুর্ঘটনায় প্রতি ঘণ্টায় অন্তত ৪ জনের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের এক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বেসরকারি এক সংস্থার সঙ্গে যৌথভাবে সমীক্ষাটি চালায় কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জনপথ মন্ত্রণালয়।
ভারতে ২০১৭ সালের সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয় মোটর সাইকেল আরোহীরা। পরিসংখ্যানের তথ্য অনুযায়ী ওই বছর ভারতজুড়ে শুধু বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪৮ হাজার ৭৪৬ জনের। অর্থাৎ প্রতি ঘণ্টায় চারজন বাইক আরোহী হেলমেট না পরার কারণে দুর্ঘটনায় মারা যাচ্ছেন।
কেন্দ্রীয় সরকারের ওই সমীক্ষার হিসাব বলছে, এই মৃত্যুর ৭৩.৮ শতাংশ ঘটনাই মাথায় হেলমেট না থাকার কারণে হয়েছে। সেক্ষেত্রে বাইকচালক বা বাইক আরোহীর মাথায় হেলমেট থাকলে এই মৃত্যু ঠেকানো যেতো।
সমীক্ষায় দেখা যাচ্ছে, পুরো বছরে সড়ক দুর্ঘটনায় যত মৃত্যু হয়েছে তার ৩৩ শতাংশই হচ্ছে বাইক দুর্ঘটনায় মৃত্যু। ওই বছর প্রাইভেট গাড়ি, জিপ ও ট্যাক্সি দুর্ঘটনায় মারা যান ২৬ হাজার ৮৬৯ জন। ট্রাক ও লরি দুর্ঘটনায় মৃত্যু ১৭ হাজার ১৫৮ জনের। বাস থেকে পড়ে বা বাসে চাপা পড়ে মৃত্যু হয়েছে- এমন দুর্ঘটনার সংখ্যা ৯ হাজার ৬৯টি। একই বছর অটো দুর্ঘটনায় মারা গেছে ৭ হাজার ১৬৭ জন।
ভারতের ওই পরিসংখ্যান বলছে, এসব মৃত্যুর সিংহভাগই আবার মাত্র চার রাজ্য থেকে। হেলমেট ছাড়া বাইক চালিয়ে মৃত্যুর শীর্ষে রয়েছে তামিলনাড়ু। সব ধরনের বাইক দুর্ঘটনায় মৃত্যুর শীর্ষেও তামিলনাড়ু।
Related News
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
Manual2 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটিRead More
কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৯
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে দুটি স্কুলRead More



Comments are Closed