ব্রুনাইয়ে নিহত কনু মিয়ার লাশ দেশে আসছে কাল
বিশ্বনাথ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনাইয়ে নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত বাংলাদেশি শ্রমিক কনু মিয়ার লাশ দেশে আসছে বুধবার (২৫ সেপ্টেম্বর)। সেদেশে নিহতের এক সপ্তাহ পর দেশে আসছে তাঁর মৃতদেহ।
তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বিপবন্দ বিলপার (গোবিন্দনগর) গ্রামের মৃত ময়নার ছেলে।
লাশ দেশে আসার বিষয়টি নিশ্চিত করে কনু মিয়ার চাচাত ভাই ও খাজাঞ্চী ইউপি সদস্য সিরাজ মিয়া সোমবার সন্ধ্যায় জানান, সম্প্রতি তার চাচাত ভাই বাংলাদেশ ত্যাগ করে মধ্যপ্রাচ্যের ব্রুনেইয়ে যান। সেখানে তিনতলা ভবন থেকে পড়ে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বুধবার মধ্যরাতে মালেশিয়ার একটি বিমানে দেশে তাঁর লাশ আসবে। আমরা ওসমানী আন্তজার্তিক বিমানবন্দরে লাশ গ্রহন করব। পরদিন বৃহস্পতিবার বাদ যোহর কনু মিয়ার লাশ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, কনু মিয়া গত ১৭ সেপ্টেম্বর ব্রুনেইয়ে তিনতলা নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কাজের সময় অসাবধানতাবশত পা পিছলে তিনতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ওই দেশের হাসপাতালে ভর্তি করা হয়। আহত অবস্থায় তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ সময় গত ১৮ সেপ্টেবর রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Related News
কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় হবিগঞ্জের মুজাহিদ নিহত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন এক বাংলাদেশিRead More
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল মৌলভীবাজারের যুবকের
Manual7 Ad Code প্রবাস ডেস্ক: দালালের প্রলোভনে রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণRead More



Comments are Closed