সৈয়দপুরে বাস চাপায় পথচারী নিহত
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে একটি যাত্রীবাহি বাসের চাপায় মনির উদ্দিন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের চৌমুহনী বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত মনির উদ্দিনের বাড়ী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডির বানিয়াপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোকাররম এন্টারপ্রাইজ নামের একটি বাস চৌমুহনী বাজার মসজিদের কাছে একটি মটরসাইকেলকে ধাক্কা দিলে মটরসাইকেলের আরোহী বাবু হোসেন আহত হন। বাসটি চাপা দেয়ার পর মটরসাইকেলটিকে প্রায় ৩শ মিটার দূরে টেনে নেয়ার পর পথচারী মনিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় স্থানীয়রা বাস চালকের বিচারের দাবিতে সৈয়দপুর-পাবর্তীপুর সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা ও থানা প্রশাসনের আশ্বাসে দুই ঘন্টা পর অবরোধ তুলে নেন স্থানীয় এলাকাবাসী।
Related News
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। শনিবারRead More
পঞ্চগড়ে দু:স্থ নারীদের মাঝে ৩৬টি ছাগল বিতরণ
পঞ্চগড় জেলা প্রতিনিধি: গ্রামীণ নারীদের আয়বদ্ধ’ক কাজে সম্পৃক্ত করে অর্থনীতিভাবে স্বচ্ছলতা আনতে পঞ্চগড় জেলার বোদাRead More



Comments are Closed