সিলেটে রামদা-চাপাতিসহ ছিনতাইকারী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পূর্ব বন্দর বাজার থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূল হোতা শফিকুল ইসলামকে (৩০) আটক করেছে র্যাব-৯।
এসময় তার কাছ থেকে ১টি রামদা, ১টি চাপাতি, ১টি ছুরি, ২টি লোহার রড ও ১টি চাইনিজ টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শফিক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিশ্চিন্তপুরের মৃত সিদ্দিক আলীর ছেলে।
উদ্ধারকৃত ধারালো অস্ত্রসহ তাকে এসএমপির কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।
Related News
সিলেটে মানবপাচারের অভিযোগে নারী আটক, শিশু-নারীসহ উদ্ধার ৮
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাপুলিশ অভিযান চালিয়ে মানবপাচারের শিকার শিশু-নারীসহ আটজনকেRead More
সিলেটে পানির দাবিতে নগর ভবনে ভাঙচুরের অভিযোগ, আটক ৬
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পানির সংকট নিরসনের দাবিতে কলস-বালতি নিয়ে সিটি করপোরেশনেRead More



Comments are Closed